ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৩:৫৭:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদযাত্রায়  ২৪ জুন থেকে বাসের আগাম টিকিট বিক্রি 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২০ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ২৪ জুন থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে।সোমবার (২০ জুন) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই দিন সকাল থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে আগাম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট কেনা যাবে ঈদের আগের দিন পর্যন্ত।

আয়োজিত সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ভাড়ার তালিকা প্রত্যেকটি পরিবহনের কাউন্টারের সামনে দৃশ্যমান রাখতে হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।